কোয়েটায় আরো এক শিয়ার শাহাদাত / চিলাস ট্রাজেডী’র মূল নায়ক গ্রেপ্তার
কোড: 309349 তারিখ: 2012/04/17 - 20:42সূত্র: আবনাprint

কোয়েটায় আরো এক শিয়ার শাহাদাত / চিলাস ট্রাজেডী’র মূল নায়ক গ্রেপ্তার

পাকিস্তানের শিয়া হত্যার ধারাবাহিকতায় গতকাল এদেশের বালুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে আরো এক শিয়া শহীদ হয়েছেন। এদিকে গিলগীত অঞ্চলের মর্মান্তিক ‘চিলাস’ ট্রাজেডীর মূল নায়ক গ্রেপ্তার হয়েছে। 

 কোয়েটায় আরো এক শিয়ার শাহাদাত / চিলাস ট্রাজেডী’র মূল নায়ক গ্রেপ্তার

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানে পরিকল্পিতভাবে শিয়া হত্যার ধারাবাহিকতায় গতকাল ১৬ই এপ্রিল এদেশের কোয়েটা শহরের একটি দোকানে হামলা চালিয়ে ‘সালমান আলী’ (৫০) নামক এক শিয়াকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এছাড়া কোয়েটা শহরের একটি ট্যাক্সির উপর সন্ত্রাসীরা হামলা চালালেও ট্যাক্সির যাত্রীরা প্রাণে বেঁচে যায় এবং সন্ত্রাসীদের হাত থেকে পালাতে সক্ষম হয়।

 

চিলাস অঞ্চলের মর্মান্তিক ট্রাজেডির মূল নায়ক গ্রেপ্তার

পাকিস্তান হতে প্রেরিত প্রতিবেদনে জানা গেছে যে, চিলাস অঞ্চলে শিয়াদের উপর হামলা’র ঘটনার সাথে জড়িত মূল ব্যক্তিদের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ঐ ৫ ব্যক্তিদের মধ্যে মর্মান্তিক এ ট্রাজেডি’র মূল হোতা ‘মাওলানা মোযাম্মেল শাহ’ও রয়েছেন।

উল্লেখ্য, চিলাস অঞ্চলে শিয়া যাত্রীদের উপর অমানবিক ঐ হামলায় আহলে বাইত (আ.) এর প্রায় ৫০ জন অনুসারী শাহাদাত বরণ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।#
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ