হযরত ফাতেমা (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন
কোড: 310459 তারিখ: 2012/04/22 - 21:06সূত্র: ইরনাprint

হযরত ফাতেমা (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন

নবীকন্য হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আজ -২২শে এপ্রিল, রবিবার- হতে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। এতে বিশিষ্ট বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘আলী রেজা পানাহিয়্যান’ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন। 

 হযরত ফাতেমা (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশেষ এ শোক অনুষ্ঠান চারদিন ব্যাপী তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘আলী রেজা পানাহিয়্যান’ বক্তব্য রাখবেন। এছাড়া হযরত ফাতেমা (সা. আ.) এর উপর আরোপিত মুসিবতের বর্ণনা, মার্সিয়া ও নওহা পাঠ করবেন বিশিষ্ট মার্সিয়া ও নওহা পাঠকারী ‘জনাব সাঈদ হাদ্দাদিয়ান’।

এদিকে এ দিবস উপলক্ষে তেহরানের সোশ্যাল সায়েন্স কলেজেও ৪ রজনী ব্যাপী বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মূর্ত্তাজা আগা তেহরানী’।

এ অনুষ্ঠানও আজ ২২শে এপ্রিল হতে আগামী ২৫শে এপ্রিল নাগাদ স্থানীয় সময় বিকাল ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ কলেজের ‘হাইয়াতে সাইয়্যেদুশ শোহাদা (আ.)’ এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।#
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ