| কোড: 312990 | তারিখ: 2012/05/04 - 18:36 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরানের সংসদ নির্বাচনের দ্বিতীয় দফা: ৬৫ আসনের ভাগ্য নির্ধারণ হবে আজ |
বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের নবম জাতীয় সংসদ নির্বাচনে ৬৫টি আসনের চূড়ান্ত ভাগ্য নির্ধারণের জন্য ওই আসনগুলোতে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৩০ জন প্রার্থী এসব আসনে পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ শুক্রবার সকাল আটটার সময় ভোট গ্রহণ শুরু হয়। ৩৩ টি নির্বাচনী আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং নীতি নির্ধারণী পরিষদের প্রধানসহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা আজ ভোট দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা এ নির্বাচনকে প্রথম পর্যায়ের নির্বাচনের মতই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এবং ব্যাপক হারে নির্বাচনে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রথম পর্যায়েও ওই নির্বাচনে শতকরা ৬৭ ভাগ ভোটার অংশ নিয়েছিল।
এর আগে গত দোসরা মার্চ ইরানের নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম পর্যায়ে ২৯০টি আসনের মধ্যে ২২৩টি আসনের ফলাফল নির্ধারিত হয়েছিল। ওই ফলাফল অনুযায়ী প্রিন্সিপালিস্ট বা ইসলামের মূল ধারাপন্থী নামে পরিচিত জোট ১৮০ টি আসনে সংস্কারপন্থীদের হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সমর্থিত প্রিন্সিপালিস্টদের উপধারাও প্রথম পর্যায়ের নির্বাচনে ব্যাপক ভরাডুবির শিকার হয়। #
(সূত্র : রেডিও তেহরান)
- this wavesite page will be helpful to everyone......