| কোড: 317233 | তারিখ: 2012/05/24 - 08:48 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপে আবারো চীনের বিরোধিতা |
বার্তা সংস্থা আবনা : পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আবারো বিরোধিতা করেছে চীন। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী চেং গুপিং আজ বেইজিংয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময়ে এ কথা বলেছেন।
চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান সংক্রান্ত ইশতেহার মানতে বাধ্য কিন্তু, ইরানের তেলখাতকে লক্ষ্য করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যে একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, ইরানের পরমাণু ইস্যুতে জাতিসংঘ যে ইশতেহার গ্রহণ করেছে বেইজিং তা মেনে নিয়েছে কিন্তু, ইরানের সঙ্গে অন্য কোনো দেশের বিরাজমান স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক থেকে সরিয়ে আনা কিংবা তা ক্ষতিগ্রস্ত করার জন্য একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।
ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তাদের কয়েকটি পশ্চিমা মিত্রদেশ বলছে, ইরান সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে, ইরান সবসময় এ দাবি প্রত্যাখ্যান করে বলে আসছে- তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।#
(সূত্র : রেডিও তেহরান)