শীর্ষ পর্যায়ের মার্কিন গুপ্তচরকে আটক করেছে চীন
কোড: 319264 তারিখ: 2012/06/02 - 08:56সূত্র: রেডিও তেহরানprint

শীর্ষ পর্যায়ের মার্কিন গুপ্তচরকে আটক করেছে চীন

চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তাকে আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

 শীর্ষ পর্যায়ের মার্কিন গুপ্তচরকে আটক করেছে চীন

বার্তা সংস্থা আবনা : চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তাকে আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। হংকংয়ের একাধিক গণমাধ্যম এ খবর জানিয়ে বলেছে, এ বছরের গোড়ার দিকে তাকে হংকং থেকে আটক করা হয়।

আটক কর্মকর্তা চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের ভাইস-মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি। চীনে মার্কিন গুপ্তচর আটকের এ খবর সত্যি হয়ে থাকলে তা হবে গত কয়েক মাসের মধ্যে চীন-আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় বড় ধাক্কা। এ ছাড়া, এটি হবে ১৯৮৫ সালের পর চীন ও আমেরিকার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের গুপ্তচরবৃত্তির ঘটনা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেফতারকৃত চীনা কর্মকর্তাকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নিয়োগ দিয়েছিল।

হংকং থেকে প্রকাশিত দৈনিক 'ওরিয়েন্টাল ডেইলি' (Oriental Daily)সেখানকার মাসিক পত্রিকা 'নিউ ওয়ে'র (New Way) বরাত দিয়ে জানিয়েছে, ওই চীনা কর্মকর্তা সিআইএ'র পাতা 'একজন সুন্দরী নারী ফাঁদে' ধরা পড়ে গেছেন। ওই নারীর সঙ্গে গোপন অভিসারের ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করে সিআইএ। ছবি প্রকাশিত হওয়ার ভয়ে চীনের গোপন তথ্য আমেরিকার হাতে তুলে দিতে সম্মত হন তিনি।

চীনের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কর্মকর্তার এ বিশ্বাসঘাতকতায় বেইজিংয়ের মারাত্মক ক্ষতি হয়েছে।

অজ্ঞাত ওই পদস্থ চীনা কর্মকর্তাকে গত জানুয়ারি ও মার্চ মাসের মধ্যে কোন এক সময় আটক করা হয়। হংকং প্রেস জানিয়েছে, গত কয়েক বছর ধরে তিনি চীনের নিরাপত্তা সংক্রান্ত তথ্য সিআইএ'র কাছে হস্তান্তরের কাজ চালিয়ে গেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) এ সংক্রান্ত কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে।

দু'টি চাঞ্চল্যকার ঘটনার কারণে সাম্প্রতিক সময়ে চীন ও আমেরিকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। গত মার্চ মাসে চীনের চংকুইং শহরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান ও উদীয়মান রাজনীতিবিদ 'বো শিলাই'কে বরখাস্ত করা হয়। শিলাই'র পুলিশ প্রধান পার্শ্ববর্তী সিচুয়ান প্রদেশের চেংদু শহরের মার্কিন কনস্যুলেটে আশ্রয় নেয়ার পর তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া, চলতি মাসের গোড়ার দিকে নানা কেলেঙ্কারির পর চীনের অন্ধ মানবাধিকার কর্মী চেন গুয়াংচেং আমেরিকায় চলে যান। তার আগে গুয়াংচেং গৃহবন্দিদশা থেকে পালিয়ে বেইজিংস্থ মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন।

ওই দুই কেলেঙ্কারির পর এবার নিরাপত্তা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তার গুপ্তচরবৃত্তির ঘটনা চীনের নিরাপত্তা প্রধান ঝৌ ইয়ংকাং এর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। বো শিলাই'কে বরখাস্ত করার পর ইয়ংকাং'কেও সরিয়ে দেয়া হবে বলে সম্প্রতি গুজব ছড়িয়েছিল।

গত বছর ভারতীয় বংশোদ্ভুত একজন মার্কিন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চীনের কাছে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল। ওই প্রকৌশলি আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্য থেকে চীনের কাছে বি-২ বোমারু বিমান তৈরির গোপন সামরিক তথ্য বিক্রি করেছিলেন। এ ছাড়া, ২০০৩ সালে মার্কিন নিরাপত্তা সংস্থা এফবিআই কর্তৃক চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্য নিযুক্ত একজন আমেরিকান মহিলাকে তার প্রেমিকসহ আটক করা হয়েছিল। তবে পরে আদালত তাকে বেকসুর খালাস দেয়।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ