| কোড: 320670 | তারিখ: 2012/06/08 - 08:34 | সূত্র: রেডিও তেহরান | print |
সিরিয়ার সহিংসতা ইসরাইলি ষড়যন্ত্রের অংশ: ইরানের সংসদ স্পিকার |
তিনি গতকাল বুধবার পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অফ প্যালেস্টাইন বা পিএফএলপি'র সচিব আহমেদ জিব্রিলকে দেয়া সাক্ষাতে এ মন্তব্য করেছেন।
পশ্চিমা শক্তিগুলো মধ্যপ্রাচ্যের ইসরাইল-বিরোধী স্বাধীন দেশগুলোকে দমনের জন্য একটি সার্বিক পরিকল্পনা নিয়েছে বলে লারিজানি উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র.) ফিলিস্তিন সংকটকে মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করেছেন, ফলে দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে নতুন অধ্যায় সূচিত হয়েছে।
এ সাক্ষাতে আহমেদ জিব্রিল ফিলিস্তিনি জাতির সবচেয়ে কঠিন সময়ে সহায়তা দিতে এগিয়ে আসার জন্য ইসলামী ইরানের প্রশংসা করেছেন।
ইরানের সংসদ স্পিকার লারিজানি একই দিনে কোম শহরে এক জনসভায় বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে দখলদার-বিরোধী আন্দোলনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র পাকিয়ে এবং অস্থিতিশীলতা উসকে দিয়ে আগুন নিয়ে খেলা করছে, কিন্তু এসব পদক্ষেপ ইসরাইল ও তার মিত্রদের জন্যই চরম ক্ষতি বয়ে আনবে। তিনি ইরান-বিরোধী নানা ষড়যন্ত্রের ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অর্থনৈতিক চাপ সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে তেহরানের দৃঢ়-সংকল্পের ওপর কোনো প্রভাব ফেলবে না। #
(সূত্র : রেডিও তেহরান)