| কোড: 324355 | তারিখ: 2012/06/24 - 08:50 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরানের ওপর হামলা মানেই ইসরাইলের অস্তিত্ব মুছে যাওয়া : কমান্ডার |
বার্তা সংস্থা আবনা : ইরানের ওপর যে কোনো ধরনের হামলার কিছুক্ষণের মধ্যেই ইহুদিবাদী ইসরাইলের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইয়াজদি।
তিনি বলেছেন, "যদি ইহুদিবাদী সরকার ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে তাহলে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে এবং তারা ইরানের ইসলামী সরকার ব্যবস্থার কোনো ক্ষতি করতে পারবে না।
ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইয়াজদি ইরানের নৌ শক্তি ও ক্ষেপণাস্ত্রের উচ্চ ক্ষমতার কথা উল্লেখ করে আরো বলেন, এগুলো সামরিক ক্ষেত্রে অনেক শক্তি যোগ করেছে এবং এসব ক্ষেত্রে ইরানের সঙ্গে ইসরাইলের তুলনা চলে না।
মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থানও ইরানের জন্য বাড়তি সুবিধা উল্লেখ করে তিনি বলেন, "পারস্য উপসাগরে বেশ কয়েকটি দ্বীপের উপস্থিতি আমাদেরকে চমতকার সুযোগ ও ক্ষমতা দিয়েছে। এতে ইসলামী ইরান এ এলাকায় সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী উঠতে পেরেছে।"
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার উপ প্রধান আলী রেজা তাংসিরি জানিয়েছেন, শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য দেশের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি বলেন, "শত্রুদের সামরিক ক্ষমতার সব দিক বিবেচনা করে যদি বলি বড় হুমকি মোকাবেলার মতো শক্তি ও অভিজ্ঞতা আমাদের আছে তাহলে মোটেই তা বাড়িয়ে বলা হবে না; বরং বাস্তবভিত্তিক।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্ররা তেহরানের ওপর সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিচ্ছে। ইরানও বরাবর বলে আসছে- তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেউ যদি ইরানের ওপর আগ্রাসন চালানোর সাহস দেখায় তাহলে তার হাত কেটে নেয়া হবে।#
(সূত্র : রেডিও তেহরান)