| কোড: 324570 | তারিখ: 2012/06/24 - 22:55 | সূত্র: আবনা | print |
মুরসী’র বিজয় ঘোষণা ; আত-তাহরীরে উত্ফুল্ল জনতার ঢল |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আত-তাহরিরে বিক্ষোভকারী লক্ষ লক্ষ জনতা নির্বাচন কমিশনের ঘোষণা ও মুহাম্মাদ মুরসী’র প্রথম প্রেসিডেন্ট হওয়ার সংবাদ শুনে আনন্দে ফেটে পড়ে।
মিশরের জনগণ রাজধানী কায়রো’র আত-তাহরীর স্কয়ারসহ এদেশের অন্যান্য প্রদেশে আত-তাহরিরের ন্যায় একই দৃশ্যের অবতারণ করেছে। তারা মোবাকরপন্থী প্রার্থী আহমাদ শাফিকের বিরুদ্ধে ইসলামপন্থী প্রার্থী মুহাম্মাদ মুরসী’র বিজয়ে আনন্দ প্রকাশ করছে।
বিজয়ের আনন্দের মাঝেও মিশরের জনগণ নির্যাতিত ফিলিস্তিনীদের কথা মনে রেখেছে। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি নিজেদের সমর্থন জানাতে ফিলিস্তিনের পতাকা হাতে আনন্দ মিছিলে যোগদান করছে। তবে তারা এ আনন্দে মিছিলে, মিশরের সশস্ত্র বাহিনী’র উচ্চতর পরিষদ এদেশের প্রেসিডেন্টের ক্ষমতার বিষয়ে যে সীমাবদ্ধতা নির্ধারণ করেছে তা তুলে নেওয়ার দাবী জানিয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণার ভিত্তিতে ইসলামপন্থী প্রার্থী মুহাম্মাদ মুরসী সর্বমোট ২৫৫৭৫৫১১টি ভোটের মধ্য হতে ১৩২৩০১৩১টি (৫১.৭৩ শতাংশ) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী মোবারক সরকারের প্রধানমন্ত্রী ‘আহমাদ শাফিক’ পেয়েছে শতকরা ৪৮.২৭ ভোট।#