| কোড: 325096 | তারিখ: 2012/06/27 - 13:53 | সূত্র: আবনা | print |
কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে পালাতে বাধ্য হলেন শাফিক |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সত্য গোপন ও স্বৈরাচারী সরকারের অপরাধকর্মের প্রমাণ নষ্টকারী অপরাধীদের শাস্তির দাবী জোরদার হওয়ায় গতকাল সকাল মিশর হতে পলায়ন করেছেন মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী এবং ক্ষমাতচ্যুত স্বৈরাচারী মোবারক সরকারের প্রধানমন্ত্রী ‘আহমাদ শাফিক’।
এ প্রতিবেদনে বলা হয়েছে, শাফিক গতকাল কায়রো বিমানবন্দর হতে এমির্যাটসের একটি ফ্লাইটে চড়ে আবুধাবী গেছেন। তার এ সফরের কথা সম্পূর্ণ গোপন রাখা হয় এবং তিনি বিমান ছাড়ার কিছুক্ষণ পূর্বে বিমানবন্দরে উপস্থিত হন, তার সফরের কথা এমনভাবে গোপন রাখা হয়েছিল যে, বিমানবন্দরের কর্মকর্তারা এ সম্পর্কে কিছু জানতেন না, তাই বিমানবন্দরের কর্মকর্তারা তাকে দেখে অবাক হন।
বিমানবন্দর অভ্যন্তরের নিরাপত্তা সূত্র এ সম্পর্কে জানিয়েছে যে, তার সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে সতর্ক বাণী তার ফ্লাইটের কিছুক্ষণ পূর্বে তাদের নিকট পৌঁছায়।
আহমাদ শাফিক মোবারক সরকারের দ্বিতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে মিশর হতে সংযুক্ত আরব আমিরাতে পলায়ন করলেন। ইতিপূর্বে মোবারকের ভাইস প্রেসিডেন্ট ‘উমার সুলাইমান’ আবুধাবী পলায়ন করেছিলেন।
কায়রোর অপরাধ দমন আদালতের প্রধান বিচারক ‘রাফয়াত আল-সাইয়্যেদ বলেন : যে সকল কর্মকর্তারা মোবারকের অপরাধকর্মের প্রমাণ মুছে দেওয়া ও নষ্ট করার বিষয়ে পদক্ষেপ নিয়েছ তাদের বিচার হওয়া জরুরী। যাদের তালিকায় সবার প্রথমে রয়েছে মোবারকের প্রধানমন্ত্রী আহমাদ শাফিক এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মাহমুদ ওয়াজদি।
তিনি বলেন : এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, হোসনি মোবারক, তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবীব আল-আদেলী, তার দুই পুত্র আল ও জামাল এবং আল-আদেলী’র ৬ জন সহকারী বিপ্লবী ও বিক্ষোভকারীদেরকে হত্যা এবং মিশরের রাজনৈতিক দিক ও অর্থনীতি দিক ধ্বংস করার ঘটনায় জড়িত। তারা যে সকল পদে নিয়োজিত ছিলেন সে সকল পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের কর্মকর্তাদের শাস্তির বিষয় -যারা মোবারক সরকারের পতনের শেষের দিকে তাদের অসংখ্য অপরাধকর্মের প্রমাণ নষ্ট করে দেয়- জনগণ ও বিপ্লবীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবী।#