ইরান-বিরোধী নিষেধাজ্ঞা দেশের উন্নয়ন বাড়িয়েছে : জুমা নামাজের খতিব
কোড: 326068 তারিখ: 2012/07/01 - 16:40সূত্র: রেডিও তেহরানprint

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা দেশের উন্নয়ন বাড়িয়েছে : জুমা নামাজের খতিব

তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানের ওপর যতই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশের উন্নয়ন ততই বেড়েছে। সেই সঙ্গে ইরানের জনগণ আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছেন। 

 ইরান-বিরোধী নিষেধাজ্ঞা দেশের উন্নয়ন বাড়িয়েছে : জুমা নামাজের খতিব

বার্তা সংস্থা আবনা : তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানের ওপর যতই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশের উন্নয়ন ততই বেড়েছে। সেই সঙ্গে ইরানের জনগণ আরো বেশি ঐক্যবদ্ধ  হয়েছেন। তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত জুমা নামাজের দ্বিতীয় খোতবায় হাজার হাজার মুসল্লির উদ্দেশ্যে এসব কথা বলেছেন তিনি।  ইরানের ওপর যেসব দেশ নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্যে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, ইরানের ওপর যারা নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে তাদের জানা উচিত- নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের উন্নয়ন ঘটেছে। নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে গিয়ে এসব দেশের সরকার ইরানের জনগণকে সংকটে ফেলার বদলে নিজ দেশের মানুষকে দুঃখ-দুর্দশার মধ্যে ফেলছে।   মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে ইঞ্জিনিয়ার মোহাম্মাদ মুরসির বিজয় প্রসঙ্গেও জুমার খোতবায় আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি। তিনি বলেন,  মিশরে ইসলামী গণজাগরণের ফলেই মুরসির বিজয় সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, মুরসির বিজয়ে রাজধানী কায়রোর তাহরির চত্বর এবং অধিকৃত ফিলিস্তিনের গাজায় মানুষ আনন্দ করেছে; তাতে বোঝা যাচ্ছে মিশরের বিপ্লবী আন্দোলন ছিল মূলতঃ ইসলামী গণজাগরণ। জুমা নামাজের খতিব বলেন, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যেখানেই বিপ্লব হচ্ছে সেখানে ইসলামপন্থীরা বিজয় লাভ করছেন।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ