আয়াতুল্লাহ নামরে’র গ্রেপ্তার ও গুলিবর্ষণের ঘটনায় সৌদি আরবের জনগণ ক্ষুব্ধ + আপডেট
কোড: 327983 তারিখ: 2012/07/09 - 22:21সূত্র: আবনাprint

আয়াতুল্লাহ নামরে’র গ্রেপ্তার ও গুলিবর্ষণের ঘটনায় সৌদি আরবের জনগণ ক্ষুব্ধ + আপডেট

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী’র সশস্ত্র হামলা, এদেশের প্রখ্যাত শিয়া আলেমের উপর গুলি চালানোর ঘটনা এবং তাকে এদেশের পূর্ব অঞ্চল হতে আহত অবস্থায় গ্রেপ্তার, আলে সৌদের বিরুদ্ধে এদেশের জনগণের ক্রোধকে অগ্নিগিরিতে পরিণত করেছে। 

 আয়াতুল্লাহ নামরে’র গ্রেপ্তার ও গুলিবর্ষণের ঘটনায় সৌদি আরবের জনগণ ক্ষুব্ধ + আপডেট

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের শীর্ষস্থানীয় শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ নামর আলে নামরের উপর এদেশের নিরাপত্তা বাহিনী’র হামলার –যার ফলে তিনি আহত ও গ্রেপ্তার হয়েছেন- প্রতিবাদে এদেশের আল-আওয়ামিয়া অঞ্চলের শত শত ক্ষুব্ধ জনতা ‘আল-কাতিফে’র ‘আল-সাওরাহ’য় আয়োজিত বৃহ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে রওনা হয়েছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, আওয়ামিয়া অঞ্চলে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মাঝে সংঘর্ষও হয়েছে। সৌদি আরবের পরিবেশ অশান্ত হওয়ায় এদেশের ‘আল-শারকিয়া’ অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আওয়ামিয়া শহরের ইমাম হুসাইন (আ.) জামে মসজিদ হতে কাতিফ শহর অভিমুখে মাগরিব ও এশার নামাযের পর শিয়াদের একটি বৃহ বিক্ষোভ মিছিল রওনা হওয়ার কথা ছিল।

বলাবাহুল্য, সৌদি আরবের নিরাপত্তা বাহিনী আয়াতুল্লাহ শেইখ নামর আলে নামরে’র গাড়ীতে সশস্ত্র হামলা চালিয়ে তাকে আহত করার পর তাকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ শেইখ নামর তার ধর্মীয় পড়াশুন ইরানের বিভিন্ন হাওযা ইলমিয়াতে শেষ করেছেন। জ্বলাময়ী বক্তব্য ও খোতবা প্রদানের জন্য সৌদি আরবের জনগণের মাঝে তার সুখ্যাতি রয়েছে।#

 

আপডেট

আয়াতুল্লাহ নামরে’র গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভে স্বৈরাচারী সৌদি নিরাপত্তা বাহিনী’র সরাসরি চালানো গুলিতে এ পর্যন্ত ৩ জন শহীদ এবং ১৫জন আহত হয়েছেন।

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ