তুরস্কে সাকালাইন টিভি চ্যানেলের যাত্রা শুরু
কোড: 328236 তারিখ: 2012/07/10 - 21:39সূত্র: ইরনাprint

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিবের উপস্থিতিতে ;
তুরস্কে সাকালাইন টিভি চ্যানেলের যাত্রা শুরু

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিবের উপস্থিতিতে তুরস্কের ‘সাকালাইন’ টিভি চ্যানেলের কার্যক্রম শুরু হয়েছে।

 

 তুরস্কে সাকালাইন টিভি চ্যানেলের যাত্রা শুরু

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তুরস্কের আলেমদের আমন্ত্রণে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহাম্মাদ হুসাইন আখতারী’ তুরস্ক সফর করছেন। গতকাল সোমবার বিকেলে তার উপস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুল শহরে ‘সাকলাইন’ টেলিভিশনের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তুরস্কের ‘কারস’ শহরের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করনে।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব আখতারী উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে মুসলমানদেরকে ঐক্যের প্রতি আহবান জানান।

তুরস্কের উলামা ও বিশিষ্ট চিন্তাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব ‘ইসলামের দৃষ্টিতে প্রতিক্ষার দর্শনে’র উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ পূর্বক গায়বাতের যুগে মুসলমানদের কর্তব্যের বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে এ শহরে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ