মাওলানা নূরানী এবং হাসিব যায়দীকে জবাই করে হত্যা
কোড: 328722 তারিখ: 2012/07/12 - 22:41সূত্র: আবনাprint

এক সপ্তাহ পূর্বে অপহৃত ;
মাওলানা নূরানী এবং হাসিব যায়দীকে জবাই করে হত্যা

পাকিস্তানের সারগোদা অঞ্চলে বাহাঈ মাযহাব হতে সদ্য শিয়া হওয়া ২ ব্যক্তিকে এবং কোয়েটা হতে মাওলানা নূর আলী নূরানী ও সৈয়দ হাসীব যায়দীকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া কোয়েটার কেরানী রোডে রহমত আলীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

 মাওলানা নূরানী এবং হাসিব যায়দীকে জবাই করে হত্যা

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : উগ্র সাফালীদের সাথে সম্পৃক্ত বিভিন্ন সন্ত্রাসীদের দল পাকিস্তানে তাদের শিয়া কিলিং মিশন অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সারগোদা অঞ্চলে সদ্য শিয়া হওয়া দুই ব্যক্তিকে শহীদ করেছে সন্ত্রাসীরা; ইতিপূর্বে তারা বাহাঈ মাযহাবের অনুসারী ছিল। দেশের বালুচিস্তান রাজ্যের কোয়েটা শহর হতে এক সপ্তাহ পূর্বে অপহৃত মাওলানা নূর আলী নূরানী ও সৈয়দ হাসিব যাঈদী সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন। সন্ত্রাসী তাদের ২ জনকে জবাই করে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, এক সপ্তাহ পূর্বে মাওলানা নূর আলী নূরানী ও সৈয়দ হাসিবকে কোয়েটা হতে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর সন্ত্রাসীরা মাওলানা নূর আলী’র পরিবারের নিকট ৫০ লাখ রুপিয়া (পাকিস্তানি মুদ্রা) মুক্তিপণ দাবী করে (এর মাধ্যমে প্রমাণিত হয় যে, ধর্মের নামে এ সকল হত্যাকাণ্ড চালালেও অপহরণকারীরা সন্ত্রাসীরা হচ্ছে পেশাদার খুনী)। মুক্তিপণের টাকা প্রদান সত্ত্বেও উগ্র সন্ত্রাসীরা মাওলানা নূর আলীকে জবাই করে হত্যা করে তার লাশ নওকান্ডি রোডে ফেলে রেখে যায়।

কোয়েটার জুমআর খতিব এবং মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের প্রাদেশিক প্রধান মাওলানা সৈয়দ হাশেম মুসাভি এ সংবাদের সত্যতা স্বীকার করেছেন যে, মাওলানা নূর আলী নুরানী ও হাসিব যাঈদিকে শহীদ করা হয়েছে।

এদিকে কোয়েটার কেরানী রোডে সন্ত্রাসীদের গুলিতে জুমআ আলী’র পুত্র রাহমাত আলী নামক এক শিয়া যুবক শহীদ হয়েছেন। শহীদ রহমত আলী মাথায় ও বুকে গুলি বিদ্ধ হয়ে শহীদ হন। তার লাশ বালুচিস্তান মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।#
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ