সমস্ত শক্তি নিয়ে ইরান সামরিক হামলা মোকাবেলা করবে : আইআরজিসি কমান্ডার
কোড: 328938 তারিখ: 2012/07/14 - 08:41সূত্র: রেডিও তেহরানprint

সমস্ত শক্তি নিয়ে ইরান সামরিক হামলা মোকাবেলা করবে : আইআরজিসি কমান্ডার

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরিজিসি’র সিনিয়র কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, সমস্ত শক্তি দিয়ে ইরানের পদাতিক বাহিনী শত্রুর হামলা মোকাবেলা করবে। 

 সমস্ত শক্তি নিয়ে ইরান সামরিক হামলা মোকাবেলা করবে : আইআরজিসি কমান্ডার

বার্তা সংস্থা আবনা : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরিজিসির সিনিয়র কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, সমস্ত শক্তি দিয়ে ইরানের পদাতিক বাহিনী শত্রুর হামলা মোকাবেলা করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি এ মুহূর্তে খুবই ভালো অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। চলতি ফার্সি বছর ও গত বছরের শেষ দিকে ইরানের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের মহড়ার মাধ্যমে সামরিক বাহিনীর প্রস্তুতি যাচাই করা হয়েছে।

জেনারেল পাকপুর বলেন, ইরানের সামরিক বাহিনী বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শত্রুর হামলার দাঁতভাঙা জবাব দিতে মৌলিক কিছু যোগ্যতা অর্জন করেছে।

চলতি জুলাই মাসের প্রথম দিকে ইরান তিনদিনের মহানবী-৭নামে এক ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এতে ইরানে তৈরি যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার অন্যতম হলো- শাহাব বা উল্কা ১, ২ ও ৩, খালিজ ফার্স বা পারস্য উপসাগর, তোনদার বা বজ্র, ফতেহ বা বিজয়, জিলজাল বা ভূমিকম্প এবং কিয়াম বা জাগরণ। শাহাব-৩ ক্ষেপণাস্ত্র দুহাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত হানতে পারে। এর আগে, গত ফেব্রুয়ারি মাসে আইআরজিসি পারস্য উপসাগরের কাছাকাছি মধ্য-ইরানে ওয়াল ফাজর নামে একটি সামরিক মহড়া চালায়। তখনও নানা ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ