মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করলেই শান্তি আসবে : ইরান
কোড: 329581 তারিখ: 2012/07/17 - 08:51সূত্র: রেডিও তেহরানprint

মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করলেই শান্তি আসবে : ইরান

ইরানের জয়েন্ট চিফ অব স্টাফের ডেপুটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করলেই কেবল এ অঞ্চলে শান্তি আসবে। 

 মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করলেই শান্তি আসবে : ইরান

বার্তা সংস্থা আবনা : ইরানের জয়েন্ট চিফ অব স্টাফের ডেপুটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি বলেছেন,  মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করলেই কেবল এ অঞ্চলে শান্তি আসবে। মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে আমেরিকা যে হস্তক্ষেপের নীতি অনুসরণ করে আসছে তারও নিন্দা জানিয়েছেন তিনি।

ইরানের এ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করতে হলে এ অঞ্চলের জনগণকে আরা বেশি সচেতন হতে হবে এবং এটা হচ্ছে এ কাজের জন্য মৌলিক একটি বিষয়।

মিশরের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে জেনারেল মাসুদ জাজায়েরি বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল এখনো দেশটিতে তাদের উপস্থিতি ধরে রাখার জন্য নানাভাবে চেষ্টা করছে। তবে, বিপ্লব সফল হওয়ার পর মিশরের জনগণ আর এ শত্রু দেশ দু'টিকে তাদের ষড়যন্ত্র সফল করতে দেবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলের চলমান ইসলামী জাগরণের কথা উল্লেখ করে জেনারেল জাজায়েরি বলেন, আমেরিকা ও ব্রিটেন তাদের স্বার্থ উদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে নানা কূটকৌশল অনুসরণ করে এলেও এ অঞ্চলের উন্নয়ন তারা আর ঠেকিয়ে রাখতে পারবে না।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ