Abna.ir


সৌদি আরব বিন আলীকে তিউনিশিয়ার নিকট হস্তান্তর করবে না
তিউনিশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট :
সৌদি আরব বিন আলীকে তিউনিশিয়ার নিকট হস্তান্তর করবে না

তিউনিশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট, এদেশের সাবেক প্রেসিডেন্ট বিন আলীকে হস্তান্তরের জন্য সৌদি আরবের নিকট বারংবার আবেদন জানানোর কথা উল্লেখ করে বলেন : মনে হচ্ছে সৌদি আরব কখনই বিন আলীকে তিউনিশিয়ার নিকট হস্তান্তর করবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তিউনিশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট ‘মুনসেফ আল মারযুকী’ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন যে, আমাদের বিশ্বাস সৌদি আরব তিউনিশিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট যাইনুল আবেদীন বিন আলীকে কখনই তিউনিশিয়ার নিকট হস্তান্তর করবে না।

বিন আলীকে হস্তান্তরের বিষয়ে বারংবার সৌদি কর্তৃপক্ষের নিকট আবেদন জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন : আমরা বিন আলীকে তিউনিশিয়ার নিকট হস্তান্তরের জন্য সৌদি আরবের প্রতি চাপ অব্যাহত রাখবো এবং তাদেরকে নিকট আবেদন জানাবো যাতে বিন আলীকে আমাদের নিকট হস্তান্তর করে।

জনাব আল মারযুকী, তিউনিশিয়া ও রিয়াদের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রতি ইশারা করে বলেন : সৌদি কর্তৃপক্ষ বিন আলীকে তিউনিশিয়ার নিকট হস্তান্তর করতে চায় না। কেননা তাদের নিজস্ব আইন ও রীতি-প্রথা রয়েছে, আর এ কারণেই সৌদি আরব পলাতক প্রেসিডেন্টকে আমাদের নিকট হস্তান্তর করছে না।

উল্লেখ্য, গত বছর (২০১১) জানুয়ারী মাসে তিউনিশিয়ার গণ বিক্ষোভের মুখে এদেশের স্বৈরাচারী প্রেসিডেন্ট বিন আলী দীর্ঘ ২৩ বছর দেশটিকে শাসনের পর পরিবারসহ সৌদি আরবে পালাতে বাধ্য হন।#



http://www.abna.ir/data.asp?lang=11&id=302045