Abna.ir


বেলারুশে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত
বেলারুশে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত

নবীকন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী ও বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেলারুশের রাজধানী মিনস্ক-এ অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বেলারুশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী ও বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইরানি ছাত্রসহ ইরানিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মিনস্ক শহরে অবস্থিত ‘বাইতুল যাহরা’য় অনুষ্ঠিত হয়।

ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান এ অনুষ্ঠানে কুরআন ও হাদীসের ভিত্তিতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর মহান বৈশিষ্ট্য ও মর্যাদা তুলে ধরেন এবং মায়ে’র স্থানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

এদিন ইরানের ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনী (রহ.)ও জন্মগ্রহণ করেন -এ কথা উল্লেখ করে হযরত ইমাম খোমেনী’র দৃষ্টিকোণ হতে ইসলাম ধর্মের নারীর স্থান শীর্ষক বিষয়ের উপর বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নারীকে ফুলের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।#



http://www.abna.ir/data.asp?lang=11&id=314706