Abna.ir


‘সিরিয়ায় চলমান সহিংসতার জন্য বারাক ওবামা ও ন্যাটো দায়ী’
‘সিরিয়ায় চলমান সহিংসতার জন্য বারাক ওবামা ও ন্যাটো দায়ী’

সিরিয়ায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনই দায়ী বলে মন্তব্য করেছেন কানাডার সেন্টার ফর রিসার্চ অন গ্লোবালাইজনের সভাপতি অধ্যাপক মাইকেল চোসুদোভস্কি।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনই দায়ী বলে মন্তব্য করেছেন কানাডার সেন্টার ফর রিসার্চ অন গ্লোবালাইজনের সভাপতি অধ্যাপক মাইকেল চোসুদোভস্কি। তিনি ইরানের ইংরেজি নিউজ নেটওর্য়াক প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ন্যাটো এবং আমেরিকা সমর্থিত কথিত 'ফ্রি সিরিয়ান আর্মি' যে সাধারণ এবং নিরীহ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে তার অনেক প্রমাণ আছে। এমনকি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপের রাষ্ট্র ভ্যাটিকানের কাছে এ ধরনের প্রমাণ আছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলেপ্পোতে 'সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন'-বলে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা যে অভিযোগ করেছেন তারও কঠোর সমালোচনা করেন অধ্যাপক মাইকেল চোসুদোভস্কি। তিনি বলেন, এটা একটা মারাত্মক অভিযোগ; এতে মনে হতে পারে আসাদ হত্যাকাণ্ড চালানোর নিদের্শ দিয়েছেন। অথচ কথিত ফ্রি সিরিয়ান আর্মি বেসামরিক মানুষ হত্যার সঙ্গে জড়িত। সিরিয়ার গোলযোগ গত ১৬ মাস ধরে চলছে এবং এ গোলযোগের প্রথম দিন থেকেই  ফ্রি সিরিয়ান আর্মি সন্ত্রাসী ততপরতার সঙ্গে জড়িত।

কানাডার সেন্টার ফর রিসার্চ অন গ্লোবালাইজনের সভাপতি বলেন, বারাক ওবামা এবং লিওন প্যানট্টা শুধু সিরিয়ার হাজার হাজার নিরীহ মানুষ হত্যার জন্যই দায়ী নন, সেইসঙ্গে তারা একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে হুমকিও দিয়েছেন। সিরিয়ায় কোনো আগ্রাসন চালানো হলে আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া, পশ্চিমা সামরিক জোট ন্যাটো জোট কাতার ও সৌদি আরবের সহায়তায় সন্ত্রাসীদের রিক্রুট করছে বলেও জানান তিনি।#

(সূত্র : রেডিও তেহরান)


http://www.abna.ir/data.asp?lang=11&id=333201